<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:২৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির


মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
মোঃ বাদল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্ম দেব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদউদ্দীন আহমেদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হাসান, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মণ্ডল, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মীর এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ মোল্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।



শেয়ার করুন