<p><br></p>
গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারীর স্ত্রী ও অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রিনা রানী মধু (৬৬) পরলোকগমন করেছেন।
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) গোপালগঞ্জ পৌর শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালের মরদেহ রাখা হয়। সেখানে সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য রিনা রানী মধু গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালে দীর্ঘ ৩০ বছর সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি করেছেন।
২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। রিনা রানী মধুর স্বামী রবীন্দ্রনাথ অধিকারী দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলার নিজস্ব বার্তা পরিবেশক। তিনি কবি ও ইতিহাসবিদ হিসেবে সারাদেশে সমাধিক পরিচিত।