<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৪৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ সচিবালয় সংস্কার: ২-৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি স্বাভাবিক ও মেট্রো স্টেশন সচল সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে আর কোনো ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী অভাবের কষাঘাত ও হোটেল বয়ের কাজ জয় করে জিপিএ-৫ পেলেন কৌশিক পারিবারিক আড়ালে মাদক ব্যবসা: আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, জামাই পলাতক গণপূর্তে বৈষম্য তৈরীর নেপথ্যে প্রকৌশলী মাসুদ রানা গাজীপুর অশান্ত হলেও টঙ্গী বিসিক পুরোপুরি শান্ত; নিরাপত্তায় মাঠে বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনী বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ কঠোর নিরাপত্তা ভেদ করে টেইলর সুইফটের বিয়ের ছবি ভাইরাল! নেপথ্যে কে? মোহাম্মদপুরের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ


গার্মেন্টস খাতে রাজনৈতিক অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
গার্মেন্টস খাতে রাজনৈতিক অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


পোশাকশিল্প খাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের উসকানিদাতা ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও কারখানা বন্ধ রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের প্রধান দাবিগুলো ইতিমধ্যে পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠিত হওয়ায় শ্রমিকপক্ষও সন্তুষ্ট রয়েছে। এরপরও যারা কারখানা বন্ধ রাখতে উসকানি দিচ্ছে এবং হামলার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নিট ও পোশাক খাতের শ্রমিক নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমানে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে দর-কষাকষির মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। শ্রমিকদের জীবনমান উন্নত হয়—এমন বিষয় মাথায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে নতুন করে বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত থেকে কোনো কোনো মহল রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে এই অস্থিরতা তৈরি করার পাঁয়তারা করছে। সরকার এটি কোনোভাবেই বরদাশত করবে না।



শেয়ার করুন