<p><br></p>
০৫ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:৩৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৬
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির


নির্বাচনে নারীদের নিছক সংখ্যাগত উপস্থিতি নয়, বরং নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের 'কার্যকর অংশগ্রহণ' নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ লক্ষ্যে রাজনীতি ও ভোটাধিকার প্রয়োগে নারীদের জন্য প্রকৃত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, দেশের অনেক নির্বাচনী এলাকা—যেমন ঠাকুরগাঁও-১ আসনে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। তাই কেবল কেন্দ্রে গিয়ে ভোট প্রদানই যথেষ্ট নয়; সার্বিক নির্বাচনী প্রক্রিয়ায় তাদের প্রভাবশালী ও প্রতিনিধিত্বমূলক উপস্থিতি আবশ্যক।

অনুষ্ঠানে সিইসি আরও বলেন, গণতান্ত্রিক ও নির্বাচনী কাঠামোগুলোকে শক্তিশালী করা না গেলে কোনো সংস্কারই স্থায়ী ভিত্তি পাবে না। পাশাপাশি, দেশের নিজস্ব সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় রেখে নারীর ক্ষমতায়ন ও শক্তিশালী প্রতিনিধিত্বের পথ সুগম করার তাগিদ দেন তিনি।



শেয়ার করুন