দেশের বাজারে আবার কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৬৯১ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আজ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আজ সকালে সংস্থাটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দর নির্ধারণ করা হয়।
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,২৯,০৮১ টাকা (গতকাল যা ছিল ২,৩০,৭৭২ টাকা)।
২১ ক্যারেট: প্রতি ভরি বিক্রি হবে ২,১৮,৮১৭ টাকায়।
১৮ ক্যারেট: প্রতি ভরির নতুন দাম ১,৮৭,৯০৭ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি বিক্রি হবে ১,৫৩,৪৯৮ টাকায়।
সোনার দামে পতন এলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪,১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩,৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২,৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।