<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র: আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, ব্যাপক অগ্নিসংযোগ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের তদন্ত দাবি শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক


পটুয়াখালীতে এনসিপি প্রার্থীর তোরণে আগুন
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
পটুয়াখালীতে এনসিপি প্রার্থীর তোরণে আগুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থকরা তার বাড়ির কাছে একটি তোরণ নির্মাণ করেন। রোববার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে অগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। ভোরে পথচারীরা ক্ষতিগ্রস্ত তোরণ দেখার পর তা জানাজানি হয়।  

এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে। 

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 



শেয়ার করুন