<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:১৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫


সোমবার রায় যাই হোক তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
সোমবার রায় যাই হোক তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনাল কী রায় দেয় তা তো জানি না। তবে আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকরী হবে এবং জনগণ তা মেনে নেবে। এ রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত।

রোববার দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বা খুবই খারাপ তা বলব না, এখন যে পরিস্থিতি আছে তা মোটামুটি সন্তোষজনক। দেশ স্বাধীনের পর থেকে ৫৪ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো তা কেউ কোনো দিন বলেনি। দুই-চার দিন ধরে দুই-একটা জায়গায় ঝামেলা হচ্ছে তা সবার সহযোগিতায় নিয়ন্ত্রণে চলে আসবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এবার নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুধু প্রশাসনের ওপর নির্ভর করে না। সুষ্ঠু নির্বাচনের সম্পন্নে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সর্বোপরি জনগণের কার্যক্রমের ওপরও নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ তা থামাতে পারবে না। বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনি পোস্টার হচ্ছে, কিছু দল প্রার্থী ঘোষণা করেছে যা ভালো দিক।



শেয়ার করুন