<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাদা অ্যাপ্রনের স্বপ্ন অধরা রেখেই কফিনে ফিরছে কাশ্মীরের মেডিকেলছাত্র আদনানের দেহ স্বাস্থ্য খাতকে ধ্বংসের হাত থেকে পুনরুদ্ধার করে ট্র্যাকে ফেরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত জাপানি রিকন্ডিশন্ড গাড়ির মেলা শুরু: আইসিসিবিতে জমে উঠেছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় বিপর্যয়: ডেমোক্র্যাটদের অভিশংসন হুঁশিয়ারি ও প্রশাসনের ভেতরে কোন্দল ষড়যন্ত্রকারীরা পার পাবে না, ২০২৪ সালের মতোই জনগণ তাদের জবাব দেবে: প্রধানমন্ত্রী


পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা


বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার হকি ম্যাচের শুরুতেই বিপত্তি। খেলা শুরু হওয়ার মাত্র চার মিনিটে বাংলাদেশের বক্সে বল দখলের লড়াইয়ে পাকিস্তানের খেলোয়াড়ের স্টিক রোমান সরকারে মাথায় লাগে।

সঙ্গে সঙ্গে রক্ত বের হতে থাকে। স্ট্রেচারে করে রোমান সরকারকে টার্ফ থেকে নেওয়া হয়। স্টেডিয়ামে কর্তব্যরত চিকিৎসকরা ব্যান্ডেজ করে দেন। এরপরও রক্ত থামেনি। এজন্য রোমানকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। 

রোমান ব্যথা পাওয়ার পর অ্যাকশনে যায় পাকিস্তান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পাকিস্তান অধিনায়ক আহমেদ বাট।

প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে বাংলাদেশ সমতা আনে। রকির বাড়ানো বলে হুজায়ফা রিভার্স হিটে জোরালো শটে গোল করেন। 

হকিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কোনো পয়েন্ট পায়নি। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের অফ সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল। তিন ম্যাচ সিরিজের জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। 



শেয়ার করুন