<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা ‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস


বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন


রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।’

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।’

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।’ 

এদিকে কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।



শেয়ার করুন