<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:২৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী রিনা রানী মধু নেই ‎নাসিরনগরে চাঞ্চল্যকর অটোচালক হত্যা: মূল ঘাতক গ্রেফতার, ঘটনাস্থলে গিয়ে হত্যার বর্ণনা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি শ্রমিক আন্দোলন: সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র দেখছে বিকেএমইএ নন্দীগ্রামে আড়াই কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত - ৩ গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন


চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধি চীন সরকারের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে অন্যান্য ইসলামী দলের প্রতিনিধিরা দেশটির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।


 বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তারা। আগামী ৫ ডিসেম্বর সফর শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

 

দলটি আট দিনের সফরে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধিদলে রয়েছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার শামসুল আরেফিন।

 

এছাড়া সফরে অন্যান্য ইসলামী দলের নেতাদের মধ্যে রয়েছেন—খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

 



শেয়ার করুন