<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৬:৫৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


পুতিনের ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সিনেটরদের সমর্থন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
পুতিনের ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সিনেটরদের সমর্থন ছবি : সংগৃহীত


বুধবার রুশ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েনকো এক বার্তায় এমনটাই জানিয়েছেন।

রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিপক্ষের আগ্রাসনের জবাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গৃহীত পদক্ষেপকে রুশ সিনেটররা সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন।

 

 

ভ্যালেন্তিনা বলেন, ‘এ বিষয়ে অনেক সিনেটর তাদের মতামত দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এবং সুপ্রিম কমান্ডারের কার্যক্রম আমরা সর্বসম্মতভাবে সমর্থন করি’।

 

এমনকি ফেডারেশন কাউন্সিল রাশিয়ার সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

 

 

এ সময় সিনেটরদের শুভেচ্ছা জানিয়ে রুশ ফেডারেশন কাউন্সিলের স্পিকার বলেন, ‘আপনাদের অবস্থানের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।

 

ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রেক্ষাপট

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছিল কিয়েভকে। এরপরই মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের সামরিক স্থাপনায় হামলা চালায় ইউক্রেন।

 

এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া তাদের সর্বাধুনিক অপরমাণু (non-nuclear) ওরেশনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কারখানা ইউজমাশ প্ল্যান্টে আঘাত হানে, যা বর্তমানে ডিনেপ্র (আগে দিনেপ্রোপেত্রোভস্ক) নামে পরিচিত।

 

পুতিনের সতর্কবার্তা

 

এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, পশ্চিমের উসকানিমূলক নীতি চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।

 

এমন প্রেক্ষাপটে পুতিনের সঙ্গে রাশিয়ার সিনেটরদের ঐকমত্য এবং প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থন দেশটির সামরিক ও কৌশলগত অবস্থানের গুরুত্বকে আরও জোরদার করেছে। পশ্চিমা দেশগুলোর হামলার জবাবে রাশিয়ার এই পালটা পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সঞ্চার করতে পারে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 



শেয়ার করুন