<p><br></p>
২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০৩:১৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৪
বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি রাষ্ট্রদূতের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।


আজ সোমবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তাঁর সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে সাক্ষাৎকার। 

 

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। কবে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ যাবেন, সেটাও জানতে চান। আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। সৌদি আরবের যুবরাজের পক্ষে থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।



শেয়ার করুন