<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৫৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর


জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র


রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতে জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আর রাশিয়া দাবি করেছে যে তারা এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার—যা গত পাঁচ দিনে দ্বিতীয়বার আক্রান্ত হলো—পাশাপাশি সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি তেল স্থাপনায় আঘাত হেনেছে। ওই দুটি স্থাপনা অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ এবং পাইপলাইনে পাম্পিংয়ের কাজে ব্যবহৃত হয়।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এক রাতেই ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের এলাকায় মোট ৪৬২টি ড্রোন শনাক্ত করা হয় এবং আট ঘণ্টায় রাজধানীমুখী ১২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার ভাষ্যমতে, সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোই হামলার লক্ষ্য ছিল, তবে মোট কতটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল বা কতগুলো লক্ষ্যে আঘাত হেনেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রুশ হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কিয়েভে এক নারী নিহত ও চারজন আহত হয়েছেন।

উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় আরও সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি হাসপাতালের গাড়িচালক ও এক নার্স নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন, যাদের মধ্যে হাসপাতালের প্রধান চিকিৎসকও রয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর ৭০০টির বেশি ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।



শেয়ার করুন