<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:২২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫
(সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের বাসিন্দা জাকিরুল আজাদ মান্না এবং তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এ সংঘর্ষ আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার তারা সংঘর্ষে জড়িয়েছেন। শনিবারের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।



শেয়ার করুন