<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:২১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


রেকর্ড প্রাইজমানিতে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
রেকর্ড প্রাইজমানিতে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬’


দেশের গণমাধ্যম ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির ফুটবল আসর হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬’। ৪৮টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনা-তে আয়োজিত ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর প্রাইজমানির এই বিশাল অঙ্ক ঘোষণা করেন। আনভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে এবং বসুন্ধরা সিটি-২-এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

এবারের আসরে ২১টি টেলিভিশন, ১৬টি সংবাদপত্র, ১০টি অনলাইন পোর্টাল এবং ১টি রেডিও স্টেশনসহ মোট ৪৮টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে:

  • গ্রুপ ‘এ’: এনটিভি (এ-১), প্রতিদিনের বাংলাদেশ (এ-২), চ্যানেল ওয়ান (এ-৩), দেশ রূপান্তর (এ-৪), রেডিও ক্যাপিটাল (এ-৫) ও দীপ্ত টিভি (এ-৬)।

  • গ্রুপ ‘বি’: দৈনিক ইত্তেফাক (বি-১), চ্যানেল আই (বি-২), সময় টিভি (বি-৩), এখন টিভি (বি-৪), খবরের কাগজ (বি-৫) ও কালের কণ্ঠ (বি-৬)।

  • গ্রুপ ‘সি’: এশিয়ান টিভি (সি-১), দেশ টিভি (সি-২), দ্য ওয়েব টোয়েন্টিফোর (সি-৩), আরটিভি (সি-৪), ডেইলি সান (সি-৫) ও কালবেলা (সি-৬)।

  • গ্রুপ ‘ডি’: এশিয়া পোস্ট (ডি-১), ঢাকা পোস্ট (ডি-২), ডিভিসি নিউজ (ডি-৩), স্টার নিউজ (ডি-৪), বাংলাদেশ প্রতিদিন (ডি-৫) ও নয়া দিগন্ত (ডি-৬)।

  • গ্রুপ ‘ই’: ক্রিকফ্রেঞ্জি ডটকম (ই-১), টাইমস অব বাংলাদেশ (ই-২), দ্য নিউজ (ই-৩), টাইমস টুডে (ই-৪), দৈনিক আমাদের সময় (ই-৫) ও নিউজ টোয়েন্টিফোর (ই-৬)।

  • গ্রুপ ‘এফ’: বাংলা ভিশন (এফ-১), বিডি ক্লিকটাইম (এফ-২), আজকের পত্রিকা (এফ-৩), নাগরিক টিভি (এফ-৪), বাংলানিউজ (এফ-৫) ও ঢাকা ট্রিবিউন (এফ-৬)।

  • গ্রুপ ‘জি’: ঢাকা জার্নাল (জি-১), মাছরাঙা (জি-২), সমকাল (জি-৩), গ্রিন টিভি (জি-৪), টি স্পোর্টস (জি-৫) ও দ্য নিউ ন্যাশন (জি-৬)।

  • গ্রুপ ‘এইচ’: যমুনা টিভি (এইচ-১), এটিএন নিউজ (এইচ-২), যুগান্তর (এইচ-৩), এটিএন বাংলা (এইচ-৪), বিটিভি (এইচ-৫) ও জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম (এইচ-৬)।

শুধু শিরোপার লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না অর্থ পুরস্কার; টুর্নামেন্টের প্রতিটি ধাপ ও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার:

  • গ্রুপ পর্ব (১২০ ম্যাচ, ৩৬০ পুরস্কার): ম্যাচসেরাসহ প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৫ হাজার টাকা এবং পরাজিত দল ম্যাচ ফি পাবে ১০ হাজার টাকা।

  • দ্বিতীয় পর্ব (৮ ম্যাচ, ২৪ পুরস্কার): ম্যাচসেরাসহ জয়ী দল পাবে ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১৫ হাজার টাকা।

  • কোয়ার্টার ফাইনাল (৪ ম্যাচ, ১২ পুরস্কার): ম্যাচসেরাসহ জয়ী দল পাবে ১ লাখ টাকা এবং পরাজিত দল পাবে ৫০ হাজার টাকা।

  • সেমিফাইনাল (২ ম্যাচ, ৬ পুরস্কার): ম্যাচসেরাসহ জয়ী দল পাবে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা।

  • ব্যক্তিগত সম্মাননা: মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পাবেন ২ লাখ টাকা। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ৫০ হাজার টাকা এবং সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের প্রতিটি বিভাগে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।

মাঠের খেলা কাভার করা সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে রাখা হয়েছে বিশেষ সম্মাননা:

  • সেরা রিপোর্ট ও মাল্টিমিডিয়া: সেরা রিপোর্ট (টিভি), সেরা রিপোর্ট (পত্রিকা), সেরা রিপোর্ট (ওয়েব) এবং সেরা কনটেন্ট (মাল্টিমিডিয়া)—এই চার ক্যাটাগরির প্রতিটিতে পুরস্কারের পরিমাণ ২ লাখ টাকা।

  • সর্বাধিক দেখা কনটেন্ট: সবচেয়ে বেশি দেখা সাধারণ কনটেন্টের জন্য বরাদ্দ ৩ লাখ টাকা।

  • সেরা আলোকচিত্রী: সেরা আলোকচিত্রী পাবেন ১ লাখ টাকা।



শেয়ার করুন