<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
মোঃ সাদিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ


 রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সূচনা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান সরদার, কৃষি কর্মকর্তা মো. মোহাইমিনূল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হানান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান। এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের উৎসাহ প্রদান এবং আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালনের ওপর গুরুত্বারোপ করেন। রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



শেয়ার করুন