<p><br></p>
নোয়াখালী জেলাজুড়ে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী এক বিশেষ অভিযানে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে থানাভিত্তিক আটকের সংখ্যা:
হাতিয়া থানা: ১১ জন
কোম্পানীগঞ্জ থানা: ৪ জন
কবিরহাট থানা: ৪ জন
চরজব্বর থানা: ৩ জন
সেনবাগ থানা: ২ জন
সোনাইমুড়ী থানা: ২ জন
চাটখিল থানা: ২ জন
বেগমগঞ্জ মডেল থানা: ১ জন
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে। এর পাশাপাশি কিশোরদের সঠিক পথে রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।