<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৪৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


‎নাসিরনগরের বাঘী গ্রামে পরিত্যক্ত ডোবায় ভাসছিল অজ্ঞাত লাশ, আতঙ্কে কাঁপছে গ্রামবাসী,
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
‎নাসিরনগরের বাঘী গ্রামে পরিত্যক্ত ডোবায় ভাসছিল অজ্ঞাত লাশ, আতঙ্কে কাঁপছে গ্রামবাসী,


‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের শান্ত গ্রাম বাঘী এখন আতঙ্কের গ্রাম। শনিবার দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পুরো গ্রামে চাপা আতঙ্ক আর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — কে এই ব্যক্তি? কীভাবে এলো এই ডোবায়?

‎

‎শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহান ই আলম।

‎

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

‎শনিবার দুপুরে বাঘী গ্রামের মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক ডোবার পানিতে কিছু একটা ভাসতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে দেখেন — মানুষের অর্ধগলিত লাশ। মুহূর্তেই আতঙ্কে শিউরে ওঠেন তিনি। চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। পরে স্থানীয়রা নাসিরনগর থানায় খবর দেন।

‎

‎খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

‎

‎পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশটি প্রায় পঁচে গিয়েছিল। দেখে মনে হয়েছে, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন অংশ আলাদা হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্রিত করে বস্তাবন্দি করে থানায় নেওয়া হয়েছে।

‎

‎লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎

‎এদিকে, দিন-দুপুরে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘী গ্রামসহ আশপাশের ভলাকুট, চাতলপাড়সহ বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই নিজেদের নিখোঁজ স্বজনের কথা মনে করে উদ্বিগ্ন হয়ে পড়েন।

‎

‎স্থানীয়রা বলছেন, কে বা কারা, কখন এই লাশটি ডোবায় ফেলে গেছে — তা এখনো কেউ বলতে পারছেন না। এটি হত্যা নাকি দুর্ঘটনা, নাকি অন্য কোথাও মারা যাওয়ার পর লাশ এনে এখানে ফেলা হয়েছে — তা নিয়েও চলছে নানা আলোচনা।

‎

‎এ বিষয়ে নাসিরনগর থানার এসআই জাহান ই আলম বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

‎

‎এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত হলে ঘটনার আসল রহস্য উদঘাটন করা সহজ হবে।

‎

‎এলাকাবাসীর দাবি, দ্রুত লাশের পরিচয় শনাক্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হোক।

‎



শেয়ার করুন