<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোহাম্মদ বাদল শেখ, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত ফরিদপুর বিভাগীয়) সেলিমুজ্জামান সেলিম এমপি।


প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বীর সন্তানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিষ্মদেব মন্ডল, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এবং সরকারি সাবের মিঞা জসিমউদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার মন্ডল।


বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী-জনতার ঐক্য, বন্দিদশা থেকে তাঁর মুক্তি, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।


আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।



শেয়ার করুন