<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৪:২২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নব্বইয়ের দশকের সেই ‘অন্ধকার অধ্যায়’ ও শচীনের চোখে ভারতের সেরা দুই অধিনায়ক দিনাজপুরের বোচাগঞ্জে ১৯৪ বস্তা সরকারি সার জব্দ, এক ব্যক্তিকে জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় মৃত ৬ চাষাঢ়ায় ৯ তলার অনুমতিতে ১০ তলা ভবন: রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়ার গ্রিডের হিসাবরক্ষণ সফটওয়্যার থেকে ২৬০ ভাউচার ডিলিট: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ‘ফ্রি পার্কিং জোনের’ আড়ালে সম্রাটের অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান


মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
এম এ কাদের, বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


 হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।


পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন ও বিদ্যালয়ের বাগান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১২টার দিকে প্রতিমন্ত্রী উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


উল্লেখ্য, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলার মাধবপুর ও বাহুবল উপজেলা সফর করছেন। সফরকালে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।



শেয়ার করুন