<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান


বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
(কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৬
বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু


কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসুল ইসলাম সালফি মারা গেছে।


শনিবার (৩ অক্টোবর) বাজিতপুর পৌরসভা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সালফি নিজে মোটরসাইকেল চালিয়ে বাজিতপুর বাজার থেকে ভাগলপুরের দিকে যাচ্ছিল। পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে কুলিয়ারচর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সালফি ছিটকে গিয়ে সড়কের পাশের একটি দেয়ালে পড়ে এবং পরে সিএনজির সঙ্গে আবার ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।


স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় সালফি সড়কের এক পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের খানাখন্দ এড়াতে পাশ পরিবর্তন করলে সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত রাইসুল ইসলাম সালফি বাজিতপুর উপজেলার বলিয়ারদী পুরান বাড়ি এলাকার মো. রফিকুল ইসলাম রোকনের ছেলে। তার মা শিল্পী আক্তার বলিয়ারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সালফি ছিলেন তাদের একমাত্র সন্তান।


এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ মুঠোফোনে জানান, সড়ক দুর্ঘটনায় একজন ছাত্রের মৃত্যু হয়েছে। সিএনজিটি থানায় জব্দ আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সালফির মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



শেয়ার করুন