<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:৪০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মোকামতলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০


গ্রেফতার আতঙ্কে হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
গ্রেফতার আতঙ্কে হিরো আলম


কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্ত্রী রিয়া মনির করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমি এখন শুটিং করছি ৩০০ ফিট এলাকায়। যে মামলার আপস হয়ে গেছে সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কী বলব বলুন! আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। আজকে আদালতে যেতে পারছি না, কালকে যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।’

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।’

মামলার অভিযোগে বলা হয় হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য হলে বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এমনকি বাদীর ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন রেখে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।



শেয়ার করুন