<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা ‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস


এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তাসনিম জারার নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।



শেয়ার করুন