<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর, মানতে হবে নির্দিষ্ট নিয়ম মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য হ্যামস্ট্রিং ইনজুরি: এক মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি কৃষক বাঁচলে দেশ বাঁচবে: আধুনিক প্রযুক্তিতে কৃষিকে লাভজনক করার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আত্মপ্রকাশ করল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ককাস ভারত থেকে সার্ভার নিয়ন্ত্রণের অভিযোগ ও ডিজিপের বিচ্ছিন্নকরণ বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন বন্ড জিম্মি করে অঢেল সম্পদের মালিক কাস্টমস কর্মকর্তা ইরফান আলী, দুদকে দুর্নীতির অভিযোগ


‘আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে...
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
‘আমরা ভারতের  সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে... অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ।ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটি হতে হবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে।’

আজ শনিবার বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।’

 

তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমরা সব দেশের সঙ্গেই সু-সম্পর্ক চাই- সম্মান ও সমতার ভিত্তিতে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।’

 

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মো, জাহিদ হোসেন, এম আর ডি আই অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ।



শেয়ার করুন