<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।


জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীগণকে চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।

সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ৬-নং ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন। বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এসময় সচিবালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

 

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর পরিষদের নয় দফা দাবি তুলে ধরেন।

 

তিনি বলেন, পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্র্যাচুইটির হার ৪০০ টাকা বাড়ানো, সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা ও রেশনিং প্রথা চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

 



শেয়ার করুন