<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ছবি : সংগৃহীত


চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে নির্দেশনা দেয়া হয়। এতে তিনি দেশবাসীকে শান্ত থাকার এবং কোনো ধরনে অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে বন্দর নগরী ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেন। অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয়।

 

  

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়ার জেরে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলাম নামে রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে হত্যা করে চিন্ময় সমর্থকরা।



শেয়ার করুন