<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:২৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র: আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, ব্যাপক অগ্নিসংযোগ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের তদন্ত দাবি শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে


সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল


দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার; সয়াবিন তেলের দর লিটারে ৩ টাকা করে বাড়ানো হলেও খোলা পাম তেলের দাম আগের মতোই রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেল সরবরাহ পর্যালোচনাসভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যার সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

  • বোতলজাত সয়াবিন তেল (প্রতি লিটার): ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা

  • খোলা সয়াবিন তেল (প্রতি লিটার): ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা

  • বোতলজাত সয়াবিন তেল (৫ লিটার): ১,০০০ টাকা থেকে বেড়ে ১,০১৫ টাকা

  • খোলা পাম তেল (প্রতি লিটার): ১৬৬ টাকা (অপরিবর্তিত)

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম সমন্বয় না করায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছিল বলে সভায় জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয় এবং বৈশ্বিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে নতুন দর নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন মজুদ, এলসি খোলা ও আমদানি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে।

বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদদারি ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন