<p><br></p>
মুন্সীগঞ্জের গজারিয়ায়
পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কাভার্ডভ্যানটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে দাউদকান্দি সেতুর টোল প্লাজা পার হলে একটি সাদা টয়োটা নোহা থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়। চালককে মারধর করে গাড়িতে মাদক থাকার ভয় দেখানো হয় এবং তাঁর মোবাইল ফোন, গাড়ির চাবি ও কাগজপত্র কেড়ে নেওয়া হয়। পরে চালককে নোহা গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা এবং একজন কাভার্ডভ্যানের নিয়ন্ত্রণ নেয়। একপর্যায়ে কুমিল্লার একটি নির্জন এলাকায় চালককে নামিয়ে দিয়ে ২৯ লাখ টাকা মূল্যের কাভার্ডভ্যানসহ প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকার প্লাস্টিক দানা লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
অভিযানে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
লুট হওয়া নীল ও সবুজ রঙের কাভার্ডভ্যান
ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা গাড়ি
'সাংবাদিক' লেখা প্রেস স্টিকার ও 'জরুরি চিকিৎসক' লেখা স্টিকার
একটি জেনারেটর লাইট, ১৫টি ছোট টর্চলাইট ও ১২টি লাঠি
শুরুতে চারজনের সম্পৃক্ততার ভিত্তিতে মামলা হলেও তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।