<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার


নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি নীলফামারী
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ


নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।


বৃহস্পতিবার

(২৬/ নভেম্বর/২০২৬ইং) বিকেলে শহরের ডিসির মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আতাউল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদির এবং ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ।


বক্তারা সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


সমাবেশ শেষে ডিবি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।



শেয়ার করুন