<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


২৩ বছরের চাকরিতে ৯ বছরের বেশি ছুটি, তবুও শাস্তির বদলে ঢাকায় বদলি!
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
২৩ বছরের চাকরিতে ৯ বছরের বেশি ছুটি, তবুও শাস্তির বদলে ঢাকায় বদলি!


নোয়াখালী: দীর্ঘ ২৩ বছরের বেশি সময় ধরে চাকরিতে থাকলেও প্রায় ৯ বছর ৭ মাস ছুটিতে কাটানোর অভিযোগ উঠেছে নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে তিনি বিপুল পরিমাণ ছুটির হিসাব সার্ভিস বইয়ে গোপন রেখেছেন, শিক্ষা কর্মকর্তাকে হেনস্তা করেছেন এবং শাস্তির পরিবর্তে প্রভাব খাটিয়ে ঢাকার স্কুলে ডেপুটেশনে পদায়ন বাগিয়ে নিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, সার্ভিস বই ও হাজিরা খাতা খতিয়ে দেখে এসব তথ্য পাওয়া গেছে।

নথিপত্র অনুযায়ী, ২০০১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ বছর ৭ মাস কর্মকালে রাবেয়া সুলতানা ২৯ দফায় মোট ৩ হাজার ৪৮৩ দিন (প্রায় ৯ বছর ৬ মাস ১৮ দিন) ছুটি নিয়েছেন। এর মধ্যে অর্ধবেতন ও বিনা বেতনের ছুটিও রয়েছে, যেখানে একটানা ২৫১ দিন পর্যন্ত অনুপস্থিত থাকার নজিরও আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরে গড়ে প্রায় ১৯৪ দিন খোলা থাকে—সেই হিসাবে বিদ্যালয়ের কর্মদিবসের বিচারে তিনি প্রায় ১৮ বছর কর্মস্থলের বাইরে ছিলেন।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভোগ করা ৩ হাজার ৪৮৩ দিনের ছুটির মধ্যে ২ হাজার ১৯৬ দিন (প্রায় ৬ বছর ৬ দিন) তার সার্ভিস বইয়ে তোলাই হয়নি। এর মধ্যে—

  • চিকিৎসা ছুটি: ১ হাজার ৯৬২ দিনের মধ্যে ১ হাজার ৪০ দিন নথিভুক্ত হয়নি।

  • প্রশিক্ষণ ছুটি: ১ হাজার ২১৮ দিনের মধ্যে ৮৫৩ দিন সার্ভিস বইয়ে নেই।

  • মাতৃত্বকালীন ছুটি: ৩০৩ দিনের হিসাবও অনুপস্থিত।

নিয়ম অনুযায়ী, টানা তিন মাস চিকিৎসা ছুটিতে থাকলে সিভিল সার্জনের সনদ নিতে হয় এবং দীর্ঘমেয়াদি অসুস্থতায় বাধ্যতামূলক অবসরের বিধান রয়েছে। তবে স্থানীয় সূত্রের দাবি, স্বামী ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় রাবেয়া সুলতানা মূলত ঢাকাতেই থাকতেন এবং মেডিকেল সনদ দেখিয়ে ছুটি কাটাতেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে সনদ আনার তাগাদা এলে তিনি নানা টালবাহানা করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার বাবা আবুল কাশেম (জি এস কাশেম) তৎকালীন সময়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও প্রভাবশালী হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো।

গত বছরের (২০২৪) ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনের অননুমোদিত ছুটি অনুমোদনের বিষয়ে কথা বলতে বাবাকে নিয়ে নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসে যান রাবেয়া সুলতানা। অভিযোগ রয়েছে, আলোচনার একপর্যায়ে তার বাবার হাতে সহকারী শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিব হেনস্তার শিকার হন। লিখিত অভিযোগের পর গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায় এবং তদন্ত প্রতিবেদনে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রমাণ উল্লেখ করে অনুপস্থিতি ও ছুটিগুলো সার্ভিস বইয়ে এন্ট্রি করার সুপারিশ করা হয়। স্থানীয় কয়েকজন কর্মকর্তা ভয়ে আগে মুখ না খুললেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও বিরোধের বিষয়গুলো সামনে আসছে।

তদন্তে অনিয়ম ও অসাদাচরণের বিষয় উঠে আসার পরও শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ২০২৫ সালে তাকে এক বছরের জন্য ডেপুটেশনে ঢাকার খিলগাঁওয়ের পূর্ব খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় এবং সম্প্রতি সেই মেয়াদ আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ উঠেছে, অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ১৫ লাখ টাকার বিনিময়ে এই পদায়ন নেওয়া হয়েছে এবং মেয়াদ বাড়াতেও অর্থ খরচ করা হয়েছে—যদিও এসব অভিযোগের দালিলিক প্রমাণ যাচাইয়ের দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে রাবেয়া সুলতানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরের কল নম্বরটি সঠিক নয় বলে কেটে দেন।

নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার এ এস এম এহসান কবীর জানান, তার যোগদানের আগেই ওই শিক্ষিকা ঢাকায় চলে গেছেন, তবে নথিপত্র দেখে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত চলমান রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তদন্ত চলছে এবং তাকে শোকজ করা হয়েছে; তবে ঢাকায় ডেপুটেশনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখতিয়ারভুক্ত।

এদিকে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া মনে করেন, কোনো ক্যাটাগরির ছুটি মিলিয়েই একজন সরকারি কর্মচারীর এত দীর্ঘ সময় ছুটিতে থাকার বিধান নেই; ছুটি মঞ্জুরে অনিয়ম হয়ে থাকলে উচ্চতর তদন্ত হওয়া জরুরি।



শেয়ার করুন