<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৫৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


৯৯৯ নম্বরে ফোনকলে গ্রেফতার ১৭৩০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার নারী মাদক-কারবারি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
৯৯৯ নম্বরে ফোনকলে গ্রেফতার ১৭৩০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার নারী মাদক-কারবারি


০৮ নভেম্বর ২০২৬ রবিবার রাতে আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন শান্তিবাগ চৌকিহাটি এলাকা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে জানান তাদের এলাকায় একটি বাড়িতে বিপুল মাদকের মজুদ রয়েছে।  


৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাজহাট থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল বিশ্বজিৎ দত্ত এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম। 


৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে তাজহাট থানার একটি দল এসআই (নিঃ)/মোঃ মন্টু রহমান এবং এএসআই(নিঃ)/মুনমুন হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে ২৮ নং ওয়ার্ডের লালবাগ চৌকিহাটি রেললাইন সংলগ্ন আব্দুর রহমানের বাড়ির পেছন থেকে ১৭৩০ (এক হাজার সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, একটি Samsung Galaxy S23 Ultra মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি Symphony innova 30 মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোসা. আফসানা আক্তার মরিয়ম ওরফে আঁখি (২০), পিতা-মোঃ আব্দুল কাইয়ুম, মাতা-মোছাঃ ফেরদৌসী বেগম, সাং-লালবাগ বালাপাড়া, থানা-কোতোয়ালি, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতের সঙ্গী মাদক-কারবারি মোঃ লিটন ইসলাম নামে একজন পলাতক রয়েছে। এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে।



শেয়ার করুন