<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১১:৫৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসার অভিভাবক সমাবেশ ও হিফজ সম্পন্নকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসার অভিভাবক সমাবেশ ও হিফজ সম্পন্নকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত


সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীদের খাটো করে দেখার কোনো অবকাশ নেই। দেশের অন্যান্য শিক্ষাব্যবস্থার মতো মাদরাসা শিক্ষাও সমান গুরুত্ব বহন করে এবং দিন দিন এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার মুনজিতপুরে জান্নাতুল কুরআন মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর জোর দিয়ে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, দুনিয়াবি সাফল্যের পাশাপাশি পরকালের মুক্তির জন্য দ্বীনি ও সাধারণ শিক্ষার মেলবন্ধন জরুরি। আর এই দুই ধারার চমৎকার সমন্বয় রয়েছে মাদরাসা শিক্ষাব্যবস্থায়। তাই সরকারের উচিত মাদরাসা শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া।

মাদরাসার মর্যাদা ও সরকারি-বেসরকারি মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। দেশের সব প্রতিষ্ঠানে মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের মতোই সমানভাবে মূল্যায়ন করা দরকার।”

মাদরাসার চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, বাংলা ও ইংরেজি অনুবাদ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীত এবং বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে। পরে হিফজ সম্পন্নকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়।

এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন