<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাদেক হোসেন খোকার আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের চাঁদপুরে সাংবাদিকদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘাড়ে ট্রাম্প প্রীতি ও আইনি ঝামেলার কালো মেঘ! জন্ম ও মৃত্যু নিবন্ধনে পিছিয়ে পড়া নেত্রকোনায় গতি ফেরাতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা মাধবপুরে চুরি-ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর তাণ্ডব, বাড়িঘরে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুটর প্রস্তুতি চলছে ডিসেম্বরে জামায়াত জোট ও অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতার অভিযোগ এনে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন সৌদির সঙ্গে সমঝোতার শর্ত: ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও স্বীকৃতি চায় হুতি বিদ্রোহীরা গোলাম মাওলা রনির স্ত্রীর এনসিপিতে যোগদানের খবর ভিত্তিহীন, দাবি সাবেক এমপির শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশে জোর দিলেন প্রধানমন্ত্রী


সৌদির সঙ্গে সমঝোতার শর্ত: ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও স্বীকৃতি চায় হুতি বিদ্রোহীরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
সৌদির সঙ্গে সমঝোতার শর্ত: ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও স্বীকৃতি চায় হুতি বিদ্রোহীরা


ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরবের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ ও রাজনৈতিক স্বীকৃতি দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনার উদ্যোগ নিয়েছিল সৌদি আরব। লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাংকারে হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী ভূখণ্ড দখলের পরই মূলত এই যোগাযোগের পথ খোঁজে রিয়াদ।


আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা যায়, বছরের পর বছর ধরে চলা সৌদি বিমান হামলা ও দীর্ঘ অবরোধের কারণে দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ বাবদ ৫১ বিলিয়ন (৫,১০০ কোটি) মার্কিন ডলার দাবি করেছে হুতিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা।


ক্ষতিপূরণের পাশাপাশি ইয়েমেনের বৈধ শাসক হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দাবি মেনে নিলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইরান-সমর্থিত কোনো প্রতিদ্বন্দ্বী শক্তিকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হবে।


মাঠের পরিস্থিতি ও সৌদির কৌশলগত বাধ্যবাধকতা

চলতি বছরের জুলাইয়ে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুতিরা। একই সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর এডেন শহরের দিকেও এগিয়ে চলেছে তারা। বর্তমানে শহরটি থেকে মাত্র ৫০ মাইল দূরে অবস্থান করছে বিদ্রোহীরা।


এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থলযুদ্ধে নতুন করে সেনা পাঠানোর বিষয়ে অনীহা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মূলত যুদ্ধের কারণে প্রাণহানি বৃদ্ধি এবং দেশের ভেতরে জনঅসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কায় এই অবস্থান নিয়েছে রিয়াদ। অন্যদিকে, হুতিদের দমনে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সরাসরি কোনো সামরিক সহায়তা পাচ্ছে না সৌদি আরব।



শেয়ার করুন