<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:০০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর, মানতে হবে নির্দিষ্ট নিয়ম মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য হ্যামস্ট্রিং ইনজুরি: এক মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি কৃষক বাঁচলে দেশ বাঁচবে: আধুনিক প্রযুক্তিতে কৃষিকে লাভজনক করার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আত্মপ্রকাশ করল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ককাস ভারত থেকে সার্ভার নিয়ন্ত্রণের অভিযোগ ও ডিজিপের বিচ্ছিন্নকরণ বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন বন্ড জিম্মি করে অঢেল সম্পদের মালিক কাস্টমস কর্মকর্তা ইরফান আলী, দুদকে দুর্নীতির অভিযোগ


পরিত্যক্ত সরকারি বাসা অবৈধভাবে বরাদ্দ ও ব্যবহারের অভিযোগে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
পরিত্যক্ত সরকারি বাসা অবৈধভাবে বরাদ্দ ও ব্যবহারের অভিযোগে দুদকের অভিযান


চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনিতে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষিত ৫৪টি সরকারি বাসা অবৈধভাবে ভাড়া দেওয়া, উপভাড়া (সাবলেট) প্রদান এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ নভেম্বর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সরকারি আবাসন পরিদপ্তর ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কলোনির পরিত্যক্ত ঘোষিত সরকারি বাসাগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় বেশ কয়েকটি বাসায় বরাদ্দপত্র ছাড়াই ব্যক্তি ও পরিবারকে অবৈধভাবে বসবাস করতে দেখা যায়। রেকর্ডপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বাসা অন্যের কাছে উপভাড়া দেওয়ার প্রমাণও পায় দুদক।

এ ছাড়া গণপূর্ত বিভাগ কোনো ভবনকে পরিত্যক্ত ঘোষণা করার পরও একই ভবনে সরকারি আবাসন পরিদপ্তরের পক্ষ থেকে বাসা বরাদ্দ দেওয়ার বিষয়টি উঠে আসে। পরিত্যক্ত ঘোষিত বাসাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চালু থাকার প্রমাণও পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব খতিয়ে দেখে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রমাণাদি পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

এদিকে, একই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নম্বর রহিমানপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা নির্মাণ প্রকল্পে অনুমোদিত নকশা ও প্রাক্কলনের সঙ্গে কাজের মান ও পরিমাপে অসংগতির অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে দুজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে নির্মাণকাজের স্থান পরিদর্শন করা হয় এবং নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নথিপত্র যাচাই ও নমুনার পরীক্ষাগারে পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেবে এনফোর্সমেন্ট টিম।



শেয়ার করুন