<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৮:২৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইনে সস্তায় ইলিশ বিক্রির ফাঁদ: ১১ সদস্যের প্রতারক চক্রের আরও দুজন আটক ইন্দোনেশিয়ায় নজিরবিহীন ঘটনা: রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ভিআইপিদের ফোনে আড়িপাতার অভিযোগে আটক ৩ পুলিশ জেনারেল বাসাবাড়ি পরিষ্কার রাখলেই অর্ধেক মশার লার্ভা ধ্বংস সম্ভব: ডিএসসিসি জরিপ কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ- সৌরভ রেজা ‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান প্রতিযোগিতা কমিশনের বিতর্কিত সিদ্ধান্তে ১১০ কোটির দুর্নীতি থেকে খালাস পেলেন অভিযুক্তরা নামসর্বস্ব মামলার আড়ালে চাঁদাবাজি সিন্ডিকেট: উত্তরায় হয়রানির শিকার সাধারণ মানুষ ময়মনসিংহ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে গুরুতর সব অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক সম্পর্কের অভিযোগ দুদক ডিজি নাজমুল হাসানের বিরুদ্ধে


৫৮ হাজার কোটি টাকার ১৩ মেগা প্রকল্প অনুমোদন একনেকে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
৫৮ হাজার কোটি টাকার ১৩ মেগা প্রকল্প অনুমোদন একনেকে


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫৮ হাজার ৮৯ কোটি টাকা ব্যয়ে মোট ১৩টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

অর্থায়নের বিবরণী: মোট ৫৮,০৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের এই বিশাল কর্মযজ্ঞে অর্থায়ন করা হচ্ছে তিন উৎস থেকে—

  • সরকারের নিজস্ব অর্থায়ন: ৫০,০৪১ কোটি ২০ লাখ টাকা

  • প্রকল্প ঋণ: ৭,৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা

  • সংস্থার নিজস্ব অর্থায়ন: ৭৩ কোটি ৭ লাখ টাকা

সভায় অংশগ্রহণকারী ১৩টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্পের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (৫টি): ১. বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প।

    ২. বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব)।

    ৩. ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট।

    ৪. সামাজিক অবকাঠামো উন্নয়ন (SIDP)।

    ৫. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)।

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় (২টি):

    ১. বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়।

    ২. বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়।

  • প্রতিরক্ষা মন্ত্রণালয় (১টি):

    ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ।

  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (১টি):

    জিগাতলাস্থ গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ।

  • বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (১টি):

    দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন।

  • শিক্ষা মন্ত্রণালয় (১টি):

    পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্প।

  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (১টি):

    তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প।

  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (১টি):

    গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত)।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত আরও ৫টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে অবহিত করা হয়। এগুলো হলো— ১. দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসা সেবার আধুনিকীকরণ।

২. দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ।

৩. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প (১ম সংশোধিত)।

৪. ঢাকা কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ (১ম সংশোধিত)।

৫. গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।

সভায় মন্ত্রিপরিষদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন