<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৪১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালক মারজান হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: পিবিআই কর্তৃক প্রধান আসামি গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি গাজীপুরে স্বামী পরিচয় দিয়ে ২ বছর বসবাস, বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে পুড়ছে ৩ তেলবাহী ট্যাংকার: আইআরজিসির দাবি তরুণদের গতি আর দর্শকের উন্মাদনায় সফল সমাপ্তি: ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’র ফাইনালে মুগ্ধ বাফুফে সভাপতি শ্রমিক সেজে বিশৃঙ্খলা করলে কঠোর পদক্ষেপ: ডিআইজি মুস্তাফিজুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় ৭ নভেম্বর পালনে জেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত বগুড়ার মোকামতলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল


হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে পুড়ছে ৩ তেলবাহী ট্যাংকার: আইআরজিসির দাবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে পুড়ছে ৩ তেলবাহী ট্যাংকার: আইআরজিসির দাবি


হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করায় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী এই দাবি করে।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ (আইডেন্টিফিকেশন) সিস্টেম বন্ধ রেখে অত্যন্ত গোপনীয় ও অননুমোদিত পথে জলপথটি অতিক্রম করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই সেগুলো মাইনের কবলে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে প্রণালির পূর্বাঞ্চলের জেলেরা রাতের আকাশকে উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি জ্বলছে।

আইআরজিসি আরও জানিয়েছে, এই জলপথ ব্যবহারের সুনির্দিষ্ট নিয়মকানুন আগেই বেতার বার্তা এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছিল। ইরানের এই নির্দেশ অমান্য করে যারা মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে, তাদের সবাইকে একই পরিণতি ভোগ করতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।



শেয়ার করুন