<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৬:৫০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক


দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার দিল্লি গেছেন খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেবেন তিনি।



শেয়ার করুন