<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৫
গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা


পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশের এই শাখার পরিত্যক্ত গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পর তারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাখার পিয়ন কাম-গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, রাতে চারজন কর্মকর্তা এখানে থাকেন। তাদের উপস্থিতি থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আমি এসে বিষয়টি শুনেছি।

ডিবুয়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে অফিসে অবস্থান করার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি  সদর থানায় অভিযোগ করেছি।

দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, ঘটনার কিছুক্ষণ আগেও আমরা এখানে টহলে ছিলাম। অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় দেখি অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।



শেয়ার করুন