<p><br></p>
০৫ অক্টোবর ২০২৬, সোমবার, ০৮:৪৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


নওগাঁ পোরশা সড়কে ডাকাতি আতঙ্ক— অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
নওগাঁ পোরশা সড়কে ডাকাতি আতঙ্ক— অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব


নওগাঁর পোরশা সড়কে ভয়াবহ ডাকাতি থামছেই না। একের পর এক ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই, আর এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারী ও যাত্রীরা। বিশেষ করে রাত নামলেই এ সড়কে ডাকাত চক্র সক্রিয় হয়ে ওঠে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।


ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা সড়কের নির্জন স্থানে ওৎ পেতে থাকে। যাত্রী বা মোটরসাইকেল আরোহীরা সামান্য বাধা দিতে গেলেই তারা পালটা আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র ও দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুটে নেয়। অনেক সময় তাদের হাতে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় ডাকাতরা। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন বলে জানা গেছে।


এলাকাবাসী বলছে, দীর্ঘদিন ধরেই এই সড়কে ডাকাতি চললেও এখন তা আরও বেড়ে গেছে। ফলে রাতে জরুরি প্রয়োজন ছাড়া কেউই আর এই পথে চলাচল করতে চাইছেন না। তারা দ্রুত পুলিশের বিশেষ টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


পোরশা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতচক্র চিহ্নিত করতে অভিযান চলছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।



শেয়ার করুন