<p><br></p>
১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে লালটিপ বস্ত্র বিতান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দিশাহারা
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৫
লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে লালটিপ বস্ত্র বিতান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দিশাহারা


লাকসামের দৌলতগঞ্জ বাজারের মজুমদার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে “লালটিপ বস্ত্র বিতান” সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৪ অক্টোবর ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানটির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাসান আহমেদ তালুকদার জানান, দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের কাপড় ও শাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন। দোকান ও মূলধন উভয়ই হারিয়ে এখন তিনি দিশাহারা অবস্থায় আছেন। ঘটনার পর লালটিপ বস্ত্র বিতানের মালিক হাসান আহমেদ তালুকদার বিষয়টি নিয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।



শেয়ার করুন