<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
দলীয় প্রতীকে  হবে না স্থানীয় সরকার নির্বাচন


স্থানীয় সরকার নির্বাচ আর দলীয় প্রতীকে হবে না বলে জানালেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ড. তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আমাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ নিয়েছি। অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে। অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় পর্যায়ের নির্বাচন হবে না।’

স্থানীয় সরকার সংস্কারে আইন, কাঠামো ও সেবা কার্যক্রমসহ নানা বিষয়ে প্রস্তাব করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় অন্য বক্তারা বলেন, গত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক বরাদ্দ ও ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছিল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ ও নির্বাচন কমিশনের সদস্যরা। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০৩ জন প্রতিনিধি।



শেয়ার করুন