<p><br></p>
২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০১:০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগ, জবির সাবেক প্রক্টর পেলেন গ্রেড-২ পদোন্নতি টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা ‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি


৯৯৯ নম্বর ক্লোন করে চাওয়া হচ্ছে পিন, পুলিশের সতর্কবার্তা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
৯৯৯ নম্বর ক্লোন করে চাওয়া হচ্ছে পিন, পুলিশের সতর্কবার্তা


জাতীয় জরুরি সেবার নম্বর ক্লোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করে বার্তা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌। 

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

৯৯৯ নাম্বার থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নাম্বার অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়ার কোন সুযোগ নেই। ৯৯৯ নাগরিকগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। এ ধরনের প্রতারকচক্র থেকে সতর্ক থাকা ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নাম্বারে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।



শেয়ার করুন