<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গ্যারান্টিতেও ফাটল! ৬২ বিলিয়ন ডলারের ঋণের চাপে চীনের ক্রেডিট মার্কেটে বড় ঝাঁকুনি


কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন


।কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শফিকুল ইসলাম বেবুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিভক্ত অবস্থায় রয়েছে। বিভক্ত অবস্থায় আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছে। আমাকে নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে। দলের বিভক্ত নেতাকর্মী কেউ আমার শত্রু না। আমি এই আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে নিয়ে সকল নেতাকর্মীদের এক করে আগামীতে জেলা বিএনপির একটু সুন্দর কমিটি উপহার দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, চলতি বছরের ৬ অক্টোবর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।



শেয়ার করুন