<p><br></p>
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
শনিবার বিকেলে
৭২ ঘণ্টার সময়সীমা: ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ না করলে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
‘রিপিট ক্যাডার’ জটিলতা ও সমাধানের প্রস্তাব: ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফল আটকে রাখার খবরের সমালোচনা করেন পরীক্ষার্থীরা। তাদের মতে, ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর প্রয়োজনে ৫০তম বিসিএসের সম্পূরক ফলাফল বা গেজেট প্রকাশের মাধ্যমে ‘রিপিট ক্যাডার’-সংক্রান্ত জটিলতা নিরসন করা সম্ভব। এ ক্ষেত্রে তারা ৪৪তম বিসিএসের সম্পূরক গেজেট প্রকাশের নজির তুলে ধরেন।
বিলম্বের কারণ ও জবাবদিহি: ‘এক বছরে এক বিসিএস’ রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি (ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি), লিখিত (পরীক্ষা ৯ এপ্রিল, ফল ২৩ জুলাই) এবং মৌখিক পরীক্ষা (শেষ ৩০ সেপ্টেম্বর) সময়মতো সম্পন্ন হলেও চূড়ান্ত ফলে কেন বিলম্ব হচ্ছে, সে বিষয়ে পিএসসির স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহি দাবি করেছেন তারা।
৪৪তম বিসিএস: ৬ দিন পর
৪৫তম বিসিএস: ১০ দিন পর
৪৬তম বিসিএস: ১৩ দিন পর
৪৭তম বিসিএস: ১০ দিন পর
৪৮তম বিসিএস: ৭ দিন পর
পরীক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী বিসিএসগুলোর ধারা অনুযায়ী মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফল আসবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় পরীক্ষার্থী ও তাদের পরিবার চরম মানসিক চাপে রয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্যের কারণে কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।