<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১১:৫৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র: আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, ব্যাপক অগ্নিসংযোগ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের তদন্ত দাবি শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা


গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না। অনুরোধে মো মজিবুর রহমান এমপি
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না।  অনুরোধে মো মজিবুর রহমান এমপি


গার্মেন্টস্ পোষাক শ্রমিকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকার দাবীতে দীর্ঘ ২০/২৫ দিনের চলমান আন্দোলনের মধ্যে শ্রমিক মজুরী কমিশন বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের বেতন নূন্যতম ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবুও শ্রমিক অসন্তোষের কারণে গত দুই দিন ধরে গাজীপুরে ঢাকা - টাঙ্গাইল ও ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকের সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 


শ্রমিকদের নূন্যতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করার পর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া এক টাকাও বৃদ্ধি করতে পারবে না। এমন অনুরোধ করে গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনের এমপি মো মজিবুর রহমান এমপি এক সাংবাদিক সম্মেলনে বলেন, শ্রমিকের মজুরী বৃদ্ধির কারণে গাজীপুরে কোন বাড়ীওয়ালা এক টাকাও বাড়ী ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। এটা আমার অনুরোধ। 


তিনি আরও বলেন মালিক শ্রমিকদের মাঝে সমন্বয়ে শ্রমিকের মজুরি নূন্যতম ১৭ হাজার টাকা করা হয়েছে। এটি একটি সামঞ্জস্যপূর্ণ বেতন নির্ধারণ হয়েছে। অনেক শ্রমিক এই বেতন বৃদ্ধি মেনে নিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক শ্রেণির মানুষ এখনো আন্দোলন করে যাচ্ছে। তাই শ্রমিকদের বেতন বৃদ্ধির কারণে কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। আমি বিশেষভাবে অনুরোধ করছি। 


একই সাথে অন্য একটি সংবাদ সম্মেলনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। যদি কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এসময় উভয় এমপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



শেয়ার করুন