নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রহিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকার বেশি মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ফাঁকির প্রমাণ পেয়েছে। এ ঘটনায় চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সময়কাল: ২০২১ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।
মোট সেবা মূল্য: এই সময়ে সরবরাহকৃত বিদ্যুতের মোট সেবা মূল্য ছিল ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা।
প্রযোজ্য ভ্যাট: ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা।
জমাকৃত অর্থ: নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা।
উভয় পক্ষের শুনানি শেষে গত ২৫ নভেম্বর চূড়ান্ত আদেশে অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা—সব মিলিয়ে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।