<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৪৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


"সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী"
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
"সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী"


ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত এক সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার তীব্র তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে দূর থেকে হুংকার না দিয়ে ধৃত অপরাধীদের মতোই হ্যান্ডকাফ পরে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। প্রয়োজনে দেশে ফেরার বিমান টিকিটের ব্যবস্থা আমরাই করে দেব।"


প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত সরকারের দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচারের ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


সমাবেশে নান্দাইল এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন:


যোগাযোগ ও অবকাঠামো: এলাকার ১৮৬টি গ্রামীণ রাস্তায় ইটের সোলিং সম্পন্ন হয়েছে এবং নতুন করে ১০৪টি রাস্তার কাজ অনুমোদিত হয়েছে। সড়ক সংস্কারে রেকর্ড সাড় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে।


সেতু ও শিক্ষা: জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।


পুনর্বাসন: ৩৬টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে এবং চলতি বছরে আরও ১০৪টি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে।


এছাড়া, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের চাপিয়ে দেওয়া মনোনয়ন না দিয়ে জনগণের মতামতের ও জরিপের ভিত্তিতে বিএনপি সমর্থিত যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।



শেয়ার করুন