<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৪৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


কেপটাউন বল-টেম্পারিং: ‘শুধু ওই তিনজন নয়, পুরো দলই জানত,’ বিস্ফোরক তথ্য উসমান খাজার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
কেপটাউন বল-টেম্পারিং: ‘শুধু ওই তিনজন নয়, পুরো দলই জানত,’ বিস্ফোরক তথ্য উসমান খাজার


অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় কলঙ্ক হিসেবে পরিচিত ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল-টেম্পারিং ঘটনা নিয়ে প্রায় আট বছর পর চাঞ্চল্যকর দাবি করলেন দেশটির সাবেক ওপেনার উসমান খাজা। তার মতে, ওই ঘটনার দায় একা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ছিল না; বরং এই বিষয়ে পুরো দলেরই পূর্ণ জানাশোনা ছিল। এমনকি পোর্ট এলিজাবেথ টেস্টেও এটি ব্যবহৃত হয়েছিল বলে দাবি করেন তিনি।

শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাড-কে দেওয়া সাক্ষাৎকার এবং আসন্ন আত্মজীবনী ‘সবর’-এ খাজা এসব তথ্য তুলে ধরেছেন।

২০২১ সালে অস্ট্রেলিয়ার চার বোলার—মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন একটি যৌথ বিবৃতি দিয়ে বল বিকৃতির বিষয়ে নিজেদের অজ্ঞতা দাবি করেছিলেন। তবে খাজার নতুন এই বক্তব্য তাদের সেই দাবির সম্পূর্ণ উল্টো চিত্র তুলে ধরেছে। এ প্রসঙ্গে তিনি বলেন,

"আমরা সবাই জানতাম। শুধু ব্যাটার, বোলার বা সাপোর্ট স্টাফ নয়—আমরা সবাই জানতাম।"

কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটের প্যান্টের ভেতর স্যান্ডপেপার লুকানোর ঘটনা ধরা পড়ার পর তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ স্বীকার করেছিলেন যে দলের ‘লিডারশিপ গ্রুপ’ এর পরিকল্পনা করেছিল। পরবর্তীতে স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

খাজা জানান, ঘটনার পরপরই তিনি ড্রেসিংরুমে প্রস্তাব দিয়েছিলেন যেন ওই তিনজনকে একা বলির পাঁঠা না বানিয়ে পুরো দল সম্মিলিতভাবে এর দায়ভার গ্রহণ করে। কিন্তু বাস্তবে তা না করে উল্টো ওই তিনজনকে কোণঠাসা করে ফেলা হয়েছিল।

ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত কমিটি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দিলেও উসমান খাজাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। এ বিষয়ে খাজার মন্তব্য,

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গেও তার বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। খাজার আশা, দীর্ঘ আট বছর পর এই সত্য প্রকাশের মধ্য দিয়ে বল-টেম্পারিংয়ের এই দীর্ঘ ছায়া কাটিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়রা মানসিকভাবে কিছুটা স্বস্তি পাবেন এবং বিষয়টি পেছনে ফেলে সবাই সামনে এগিয়ে যেতে পারবে।



শেয়ার করুন