<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় বিপর্যয়: ডেমোক্র্যাটদের অভিশংসন হুঁশিয়ারি ও প্রশাসনের ভেতরে কোন্দল ষড়যন্ত্রকারীরা পার পাবে না, ২০২৪ সালের মতোই জনগণ তাদের জবাব দেবে: প্রধানমন্ত্রী সমস্যার স্থায়ী সমাধানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের ত্রিমুখী সমন্বয়ের তাগিদ মাহদী আমিনের জাতীয় দলের অধ্যায় চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু


পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন



‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস দ্বিতীয় আসরের -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।




বৃহস্পতিবার (৫ নভেম্বর) পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের অন্যান্য স্থানের মতো পানছড়িতেও একযোগে এ কর্মসূচির উদ্বোধন উদযাপন করা হয়।




অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব মো. সাইদুল আলম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।




সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, ‘স্বপ্নের সাথে, বিজয়ের সাথে’ এগিয়ে যাবে নতুন প্রজন্ম। ক্রীড়া এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে পানছড়ির ছেলে-মেয়েদের ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান তিনি।




অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন