<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৮:৪৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


হাতের ক্ষত সেলাইয়ে ভেতরেই থেকে গেল কাঁচের টুকরো! ৩৫ দিন পর অপারেশন, চিকিৎসকের সহজ স্বীকারোক্তি ‘স্যরি’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
হাতের ক্ষত সেলাইয়ে ভেতরেই থেকে গেল কাঁচের টুকরো! ৩৫ দিন পর অপারেশন, চিকিৎসকের সহজ স্বীকারোক্তি ‘স্যরি’


কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়া এক রোগীর ক্ষতস্থানে কাঁচের টুকরো রেখেই সেলাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ ৩৫ দিন চরম যন্ত্রণা ভোগ করার পর অন্য ক্লিনিকে অপারেশনের মাধ্যমে ওই রোগীর হাত থেকে কাঁচের টুকরো দুটি অপসারণ করা হয়। পুরো ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহজ স্বীকারোক্তি—"ওটা ভুলবশত হয়ে গেছে।"

ঘটনার সূত্রপাত যেভাবে: জানা যায়, চিলমারী উপজেলার মজিদেরপাড় এলাকার খয়রুদ্দিনের ছেলে সাইদার আলী পেশায় একজন অটোরিকশাচালক। গত ২৫ সেপ্টেম্বর নিজ বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়ার সময় তার স্ত্রী ও সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের জীবন বাঁচাতে গিয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করতে গিয়ে আলমারির গ্লাসে ধাক্কা লেগে সাইদার আলীর বাম হাত মারাত্মক জখম হয়।

স্বজনরা তাকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অভিযোগ ওঠে যে, সেখানকার কর্তব্যরত ওয়ার্ডবয়রা হাতের ক্ষতস্থান ভালোভাবে না দেখেই তড়িঘড়ি করে সেলাই দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন।

৩৫ দিন পর এক্স-রেতে ধরা পড়ল আসল রহস্য: ঘটনার পর থেকে প্রায় এক মাসের বেশি সময় ধরে বাম হাতে তীব্র যন্ত্রণা ও শারীরিক কষ্টে দিন কাটছিল সাইদার আলীর। হাতটি প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলে শেষ পর্যন্ত তিনি কুড়িগ্রামের সেবা ক্লিনিকে ভর্তি হন। সেখানে এক্স-রে করার পর চিকিৎসকরা দেখতে পান—ক্ষতস্থানের ভেতরে কাঁচের টুকরো রেখেই সেলাই দেওয়া হয়েছিল! পরবর্তীতে গত ৩০ অক্টোবর ওই ক্লিনিকে অস্ত্রোপচার করে তার হাত থেকে দুটি কাঁচের টুকরো বের করা হয়।

কর্তৃপক্ষের বক্তব্য: এ বিষয়ে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "ওটা ভুলবশত হয়ে গেছে। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।"

হাসপাতালের মতো জায়গায় এমন চরম দায়িত্বহীনতায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।



শেয়ার করুন